
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের উন্নয়নে সব ধরণের নীতি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ ৪ জানুয়ারি এনবিআর চেয়ারম্যানের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম।
বৃহস্পতিবার এনবিআর এর কার্যালয়ে দুটি নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
বৈঠকে পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম। এ সময়ে তিনি পুঁজিবাজারের উন্নয়নে এনবিআরকে পাশে থাকার অনুরোধ করেন।
বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের জানান, যেহেতু পুঁজিবাজারের সঙ্গে কর সংক্রান্ত অনেক বিষয়ে রয়েছে। তাই একটি ভালো পুঁজিবাজার গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের বড় সহযোগিতা প্রয়োজন। আজকের বৈঠকের বিষয়ে পুঁজিবাজারের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কী সুবিধা দিলে পুঁজিবাজারে আরও ভালো কোম্পানি আসবে সেই বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। একটি গতিশীল পুঁজিবাজার গঠনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড সব ধরণের সহযোগিতা করবেন বলে জানান তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments