শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedপুঁজিবাজার ১৫ দিন বন্ধ রাখার দাবী বিনিয়োগকারী ঐক্য পরিষদের
spot_img
spot_img

পুঁজিবাজার ১৫ দিন বন্ধ রাখার দাবী বিনিয়োগকারী ঐক্য পরিষদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: করোনা ভাইরাসের প্রভাবে নাজুক অবস্থায় বিশ্ব পুঁজিবাজার। এ ভাইরাসের প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারেও। এ পরিস্থিতি থেকে উত্তোরনের জন্যে পুঁজিবাজার আগামী ১৫ দিন বন্ধ রাখার দাবী জানান পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

গত সোমবার (১৬/০৩/২০২০) তারিখে বিকেল ৩টায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের এক জরুরী সভা সংগঠনটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পুঁজিবাজারের ভয়াবহ পতনে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন-দিন দিন এভাবে পতন হওয়ায় বাজার ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শেষ পুঁজিটুকু চলে যেতে বসেছে। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে পুঁজিবাজারের উন্নয়নের জন্য নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা করে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ব্যাংকগুলো বিনিয়োগে না আসায় বাজারের দরপতর কিছুতেই রোধ হচ্ছেনা। পুঁজি হারানো বিনিয়োগকারীদের আর্তনাদ ক্রমান্বয়ে বাড়ছে। তারা দিশেহারা হয়ে পড়েছে। এদিকে সারা বিশ্বে করোনা ভাইরাস আতংক বিরাজমান। এমতাবস্থায় কমপক্ষে ১৫দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় এর দায়ভার BSEC, DSE ও CSE-কেই বহন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী, সাধারন সম্পাদক কাজী আবদুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুগ্ন সাধারন সম্পাদক- সাজ্জাদুল হক, মশিউর রহমান বিপ্লব, আন্তর্জাতিক সম্পাদক- আতাউল্লাহ নাঈম, কার্যকরী সদস্য- মোঃ মামুন হোসেন শামীম, মোহাম্মদ ইসতিয়াকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments