সোমবার, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে আজ লেনদেন শুরু
spot_img
spot_img

পুঁজিবাজারে আজ লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৬ আগস্ট, ২০২৪ তারিখ পুঁজিবাজারের লেনদেন শুরু সকাল ১০টায়। চলবে ২টা ৩০ মিনিট পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্যমতে, প্রবল গণআন্দোলনের মুখে সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। সেনাবাহিনীর সহযোগিতায় ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে সোমবার সন্ধ্যায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে, মঙ্গলবার সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বাভাবিক সময়সূচিতে চলবে ও আগের সময়সূচি অনুযায়ী লেনদেন করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, মঙ্গলবার ৬ আগস্ট, ২০২৪ তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

এছাড়াও, ব্যাংকের শাখাগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে সব ধরনের স্বাভাবিক লেনদেন চলবে। এরসাথে সঙ্গতি রেখে পুঁজিবাজারে লেনদেন চালুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

উল্লেখ, সরকারের নির্বাহী আদেশে দেওয়া সাধারণ ছুটির কারণে রোববার ও সোমবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহুত অসহযোগ কর্মসূচি মোকাবেলায় শেখ হাসিনার সরকার নির্বাহী আদেশে রোববার থেকে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। এ কারণে রোববার ও সোমবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শেয়ারবাজার, কলকারখানা এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments