ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা দুই কার্যদিবসে সূচকের কারেকশন দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল ৭৪ পয়েন্ট এবং আজ ৬৪ পয়েন্ট সূচকের পতনে বিনিয়োগকারীদের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। তবে বর্তমান বাজার অনেক সাবলীল গতিতে চলছে। এতে আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তারা বলছেন, বাজারে সূচক কমবে আবার বাড়বে এটাই পুঁজিবাজারের ধর্ম। যেহেতু লেনদেন হাজার কোটির ওপরে হচ্ছে তাই গতিশীলভাবেই বাজার এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে বাজারের প্রতি আস্থা রেখে লেনদেনে অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন তারা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৮ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৪.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭২০.১০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৮০.৯৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬০৮.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর দিন শেষে মোট ৪১ কোটি ১৪ লাখ ৩ হাজার ৫১৩টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৭ হাজার ৫৭০ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ ১৫ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৭৮৫.০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৩১ পয়েন্ট কমে অবস্থান করে ১০৯৬.৫৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২১.৮৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৬১৮.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৮টির, কমে ২২৮টির এবং অপরিবর্তিত থাকে ১০টির। আর দিন শেষে মোট ৫৪ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৭৯৬টি শেয়ার ও ইউনিট ২ লাখ ৪৭ হাজার ৮৩২ বার হাতবদল হয়। এক্ষেত্রে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪০৮ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৫৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩১ শতাংশ বা ১৭৯.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৯১.৫৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.১৫ শতাংশ বা ৯৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১৪০.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ৪৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৬২৮ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ৫৮৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments