বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে উত্থান অব্যাহত
spot_img
spot_img

পুঁজিবাজারে উত্থান অব্যাহত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা ৮ কার্যদিবস ধরে উত্থান অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। গতকাল মৃদু কারেকশনের কারণে লেনদেন কমার পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমলেও আজ বেড়েছে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, আজ ২২ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১১.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৫.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৭.৩৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৭.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৬৪টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ২৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৩ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৪২৩.২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২৩৩.৪৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৮৩.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০টির, কমে ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ৬৭টির। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৮৩ লাখ ৪১ হাজার ৭৪৯টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৪২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০৬ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭২৩.৬০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৭ শতাংশ বা ৭.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪৮৫.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৯৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments