ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন যত যাচ্ছে ততই পুঁজিবাজারে নতুন টাকার প্রবেশ বেশি হচ্ছে। অন্যদিকে সূচকও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে ৬ হাজারের দিকে এগিয়ে চলছে।

জানা যায়, আজ ২৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭২ শতাংশ বা ১০১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৮৫.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৫.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৯.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। সারাদিনে ডিএসইতে ৮৯ কোটি ৭ লাখ ১৮ হাজার ৮১টি শেয়ার ৩ লাখ ১৩ হাজার ৭৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা।
গেল কার্যদিবস অর্থাৎ গত ২৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪১.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮৮৪.৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭০.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৭০.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৪টির, কমে ১৫০টির এবং অপরিবর্তিত রয় ৪৬টির। সারাদিনে ডিএসইতে ৬৬ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৯৫৪টি শেয়ার ২ লাখ ৮৪ হাজার ৪০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৮ কোটি ২৭ লাখ ৩৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৬০ কোটি ৬১ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬২ শতাংশ বা ২৭৭.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৩৪৭.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ১০২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৪৯ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৭০৪ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৪৪ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৬০২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.


































Recent Comments