বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে টানা পতন: আস্থা ফিরে পাচ্ছে না বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারে টানা পতন: আস্থা ফিরে পাচ্ছে না বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩০.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৬.১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২১.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ২৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৫টি শেয়ার ১ লাখ ৭২ হাজার ২৯৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১২ শতাংশ বা ১২৫.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৭৮.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২৪০.১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২.৭৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২৬.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৮ টির, কমেছিল ৩৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪.৫২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৯৮৪ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৮০ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩২৬ কোটি ২৫ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৯ শতাংশ বা ৯৯.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ৬১৬.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৬২ লাখ ৯১ হাজার ৮০২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments