ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী রোববার ৯ আগষ্ট ২০২০ থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৮ মার্চ ২০২০ স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায়, বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, সভা-সমাবেশ সীমিত করণের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচির পরিবর্তন আনা হয়েছিল৷ নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ ২০২০ থেকে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয় সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত। পরবতী সময়ে ব্যাংকিং কার্যক্রমের সংগে সঙ্গতি রেখে ১৮ জুন ২০২০ তারিখ থেকে লেনদেনের সময়সূচি পুণ:নির্ধারণ করা হয় সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত৷ এরপর গত ৮ জুলাই থেকে স্টক এক্সচেঞ্জে ৪ ঘন্টার লেনদেন চালু করা হয়। ডিএসইর নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে লেনদেন সাড়ে ৪ ঘন্টা চলবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.
























Recent Comments