শুক্রবার, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারে স্বস্তির আভাস
spot_img
spot_img

পুঁজিবাজারে স্বস্তির আভাস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম  কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত কয়েক কার্যদিবস সূচকের পতন ঘটলেও আজ কিছুটা স্বস্তির আভাস পেয়েছে বিনিয়োগকারীরা। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০ কোটি ২ লাখ ৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করে ৩৯৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ৯১৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২১ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৪ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৯০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments