ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ জুলাই, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৯.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩২.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৬১.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ২৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৯৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ২৩টি শেয়ার ২ লাখ ৫ হাজার ৩৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮০৫ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার টাকা।
গত কার্যদিবসে, অর্থাৎ ২৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৯ শতাংশ বা ৩৭.২১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৫৪.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৪.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১.৬২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৫৮.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৭ টির, কমেছে ২৩২ টির এবং অপরিবর্তিত রয় ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.৩২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৯৬৭ টি শেয়ার ২ লাখ ৩৭ হাজার ৫২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৬৫ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৯ কোটি ৬৪ লাখ ২৮ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৯.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৪৪.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ৯৯৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments