রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদপুঁজিবাজারের বেহাল দশা: পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারের বেহাল দশা: পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ এপ্রিল, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে দর কমেছে বেশিরভাগ শেয়ারের। দৈনিক লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ১৩.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৪৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৭২.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৪.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৪৫.০০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ৩০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ১১৪ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১২১.২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৬৭.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১৯ টির, কমেছিল ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ২৫৪ টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮১৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩‘শ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৫৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৬.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৫৯৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments