ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। আলোচিত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড পাবে এই কোম্পানির শেয়ারহোল্ডাররা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সা।
উল্লেখ, আগামী ৫ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে, ২০২৪ তারিখ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments