শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন
spot_img
spot_img

পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের আন-সিকিউর্ড, নন-কনভার্টিবল, রি-ডীমেবল, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি)। যার কুপন রেট হবে রেফারেন্স হার + ৩% কুপন মার্জিন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯৭৪তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে এবং এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ৫ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক পিএলসি-এর বেসেল–৩ অনুযায়ী টায়ার–২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে।

উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments