ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির প্রয়াত স্পনসর প্রকৌশলী মোশাররফ হোসেনের মালিকানাধীন ৮৯ লাখ ৩ হাজার ১৬টি শেয়ার তাঁর মনোনীত ব্যক্তি (নমিনি) ও স্ত্রী কোম্পানিটির স্পনসর ডিরেক্টর মিসেস আয়েশা সুলতানার অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি অন্যতম স্পনসর প্রকৌশলী মোশাররফ হোসেন গত ১৩ মে ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন। তাঁর নামে থাকা ৮৯,০৩,০১৬টি শেয়ার নমিনেশনের মাধ্যমে তাঁর মনোনীত ব্যক্তি মিসেস আয়েশা সুলতানার হিসাবে স্থানান্তর করা হবে।
মিসেস আয়েশা সুলতানা প্রয়াত প্রকৌশলী মোশাররফ হোসেনের স্ত্রী এবং দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির স্পনসর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments