ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের দুই স্পনসর পরিচালক শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পেপার প্রসেসিংয়ের দুই স্পনসর পরিচালকের মধ্যে একজন মোস্তফা কামাল মহিউদ্দিন। তিনি ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএসইতে প্রচারিত ঘোষণা অনুযায়ী, তার স্ত্রী মিসেস দিলারা মোস্তফার কাছে ১৩ লাখ এবং ছেলে মোস্তফা আজাদ মহিউদ্দিনের কাছে ৬ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
এদিকে, আরেকজন স্পনসর পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএসইতে প্রচারিত ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী মিসেস আফরোজা বেগমের কাছে কোম্পানির ২ লাখ ৯৫ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments