বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘পেয়ারার সুবাস’ পেল হীরালাল সেন পদক
spot_img
spot_img

‘পেয়ারার সুবাস’ পেল হীরালাল সেন পদক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবে ‘হীরালাল সেন’ পদক পেয়েছে ‘পেয়ারার সুবাস’। এ পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩১’ এর পর্দা নেমেছে।

জানা যায়, এবার উৎসবে হীরালাল সেন পদকের মনোনয়ন পায় মোট চারটি সিনেমা। এরমধ্যে জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত এবং নির্মাতা নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ পুরস্কার পায়। বাকি তিনটি ছবি হল- ‘কাজলরেখা’, ‘নকশীকাঁথার জমিন’ ও ‘প্রিয় মালতী’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা চলচ্চিত্রের আদিপুরুষ হীরালাল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছর ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসবে’ হীরালাল সেন পদক দেয়। এক বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্রকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।

চলচ্চিত্র সংসদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্মাতা নুরুল আলম আতিকের পক্ষে ‘হীরালাল সেন পদক–১৪৩১’ গ্রহণ করেন শ্যামল শিশির। তার হাতে পদক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান। এ সিনেমাগুলোর মধ্যে সেরা চিত্রনাট্য পুরস্কার পায় ‘কাজলরেখা’, সেরা শব্দশৈলী পুরস্কার ‘প্রিয় মালতী’ এবং সেরা চিত্রগ্রহণ পুরস্কার দেওয়া হয় ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাকে।

পাঁচ দিনের এ চলচ্চিত্র উৎসব শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরনো মিলিয়ে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য বাংলা সিনেমা। ‘প্রিয় মালতী’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে উৎসব।

উল্লেখ, ‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান ও আহমেদ রুবেল ছাড়া আরও অভিনয় করেছেন সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments