শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদপ্যারামাউন্ট সোলারের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
spot_img
spot_img

প্যারামাউন্ট সোলারের শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি প্যারামাউন্ট সোলার লিমিটেডের ২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ১০ টাকা দরে এই শেয়ার কিনবে কোম্পানিটি। অর্থাৎ মোট ২৮ কোটি ৯৯ লাখ টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নতুন এই বিনিয়োগের পর প্যারামাউন্ট সোলার লিমিটেড কোম্পানিতে প্যারামাউন্ট টেক্সটাইলের মোট শেয়ারধারীদের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি। এতে করে এই সৌরবিদ্যুৎ কোম্পানিটির ৯৯.৯৯ শতাংশ মালিকানা যাবে প্যারামাউন্ট টেক্সটাইলের হাতে।

এর আগে, জানুয়ারি মাসে আরেক সোলার পাওয়ার প্লান্ট ডায়নামিক সানের পাবনার ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্টের প্রতিটি শেয়ার ৮ টাকা ৭০ পয়সা করে মোট ১৩ লাখ ৯১ হাজার ৮০৭টি শেয়ার কেনার ঘোষণা দেয় প্যারামাউন্ট টেক্সটাইল। যার মোট মূল্য ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৭২১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments