ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানার উৎপাদন পুনরায় চালু করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির কারখানার উৎপাদন (শনিবার) ২২ জুন, ২০২৪ তারিখ থেকে পুনরায় শুরু হয়েছে। প্রায় দুই মাস কোম্পানিটির উৎপাদনকেন্দ্র এবং আশপাশের এলাকার গ্যাস সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার কোম্পানিটির উৎপাদন কেন্দ্রে উৎপাদন পুনরায় চালু হলো।
উল্লেখ, গত ২৮ এপ্রিল কোন পূর্ব সতর্কতা ছাড়াই কোম্পানিটির কারখানা এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কোম্পানিটির কারখানার উৎপাদন গ্যাস ভিত্তিক ক্যাপটিভ পাওয়ার নির্ভর হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় উৎপাদন। এর পর প্রায় দু’মাস উৎপাদনকেন্দ্র বন্ধ থাকার পর এই উৎপাদন আবার চালু হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments