বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপ্রকল্পের কাজ না করায় দ্বিগুণ টাকা আদায়
spot_img
spot_img

প্রকল্পের কাজ না করায় দ্বিগুণ টাকা আদায়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাত প্রকল্পের কাজ বাস্তবায়ন না করায় বরাদ্দের দ্বিগুণ প্রায় পৌনে ৯ লাখ টাকা আদায় করা হয়েছে। এ টাকা ইতোমধ্যেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিগত ২০১০-২০১১ অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের (টিআর) মধ্যে সাত প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও বাস্তবায়ন না করে বরাদ্দের টাকা আত্মসাৎ করা হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে এসব প্রকল্প তদন্ত করা হয়। এ তদন্তে অনিয়ম দুর্নীতি প্রমাণিত হয়েছে। এজন্য প্রকল্পের সভাপতিদের কাছ থেকে এ প্রকল্প বরাদ্দের দ্বিগুণ টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী, উল্লেখিত টাকা সরকারি কোষাগারে প্রদান করেন প্রকল্প সভাপতিরা। এসব প্রকল্পের সভাপতি ওই উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মজিবর রহমানের কাছ থেকে ৫৬ হাজার পাঁচ টাকা, বাঙ্গালা ইউনিয়নের আব্দুল লতিফের কাছ থেকে বরাদ্দের দ্বিগুণ ৬৫ হাজার ২৯১ টাকা, সদর উল্লাপাড়া ইউনিয়নের আমজাদ হোসেনের কাছ থেকে ৮৭ হাজার ৫৩ টাকা, আবু হানিফের কাছ থেকে দুই লাখ ২০ হাজার পাঁচ টাকা, হাটিকুমরুল ইউনিয়নের ইমদাদুল হকের কাছ থেকে এক লাখ ৩০ হাজার ৫৭৭ টাকা, সাইদুল ইসলামের কাছ থেকে ৮৭ হাজার ৫৩ টাকা ও সলঙ্গা ইউনিয়নের ছাকোয়াত হোসনের কাছ থেকে দুই লাখ ২০ হাজার পাঁচ টাকা আদায় করা হয়েছে। এছাড়া আরও তিন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি বিষয়ে তদন্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, ওই অর্থ বছরের সাত প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়নি। অনিয়ম দুর্নীতির এসব টাকা প্রকল্প সভাপতি আত্মসাৎ করেছিলেন। বিশেষ তদন্ত সাপেক্ষে এসব প্রকল্পে বরাদ্ধের উল্লেখিত দ্বিগুণ টাকা আদায় করা হয়েছে এবং এ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments