ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৪ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল।
আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩০ টাকা ১৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ২৭ টাকা ৩৮ পয়সা ছিল
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৩ টাকা ৩ পয়সা ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

































Recent Comments