ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম মহিলা কমিশনার হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম। রোববার (০৮ মে) প্রথম মহিলা কমিশনার হিসেবে যোগ দিলেন তিনি।

ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের উপর পিএইচডি করেছেন। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। ড. রুমানাকে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস-এ (আইসিএসআইডি) প্যানেল আরবিট্রেটর হিসেবে মনোনীত করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments