শুক্রবার, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপ্রথমবার সিরিয়ায় হামলা চালাল ইরান
spot_img
spot_img

প্রথমবার সিরিয়ায় হামলা চালাল ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানশাহরে ইরানি সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়ার আল-তানফে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার দাবি করেছে এমনটাই। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এ তথ্য। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে এটিই প্রথম সিরিয়ায় ইরানি হামলা।

মার্কিন সামরিক বাহিনী গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল, সিরিয়া, জর্ডান ও ইরাকের সীমান্তসংলগ্ন আল-তানফ ঘাঁটি থেকে তারা সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে।

প্রতিবেশী দেশগুলোকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া এড়িয়ে চলার চেষ্টা করছে সিরিয়া।

লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ। অন্যদিকে ইরাকে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো।

মার্চ মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছিলেন, দেশটিতে হামলা না হলে সিরিয়া কোনো সংঘাতে জড়াবে না। লন্ডনে চ্যাথাম হাউসের এক অনুষ্ঠানে তিনি বললেন, ‘কোনো পক্ষ সিরিয়াকে লক্ষ্যবস্তু না করলে দেশটি সব ধরনের সংঘাতের বাইরে থাকবে।’

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তারা আরও বলেছে, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি হতে দেওয়া হবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments