বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক‘প্রথা ভেঙে’ কংগেসের ভেতরে হবে ট্রাম্পের অভিষেক
spot_img
spot_img

‘প্রথা ভেঙে’ কংগেসের ভেতরে হবে ট্রাম্পের অভিষেক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আগামী সোমবার (২০ জানুয়ারি) দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে  ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলাস্থানে হয়ে থাকে। কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় তা বাইরে করা অনিরাপদ হবে। এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে করা হবে।

ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল লিখেছেন, দেশজুড়ে “আর্কটিক ব্লাস্ট” চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি। এর আগে সবশেষ ১৯৮৫ সালে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দ্বিতীয় শপথগ্রহণ অনুষ্ঠান তীব্র ঠান্ডার কারণে অন্দরমহলে অনুষ্ঠিত হয়। সেসময় তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ২৩ থেকে মাইনাস ২৯ ডিগ্রি সেলসিয়াস) এর মধ্যে ছিল।

ওয়াশিংটনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন অর্থাৎ সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস) থাকবে। আর্কটিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত। বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে ‘আর্কটিক ব্লাস্ট’ শুরু হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments