ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর,২০২০ সালের মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৬ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা।
কোম্পানিটির নিট লাইবেলিটি দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ৫১১ টাকা। উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫১ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৯৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments