ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জুলাই’-সেপ্টেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোককসান (EPU) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির লোকসান ছিল ২১ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২৩-সেপ্টেম্বর,২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ৩১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ১৯ পয়সা আয় ছিলো।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১৩ টাকা ৪৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments