
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪০ টাকা। আগের বছর ছিল ০.৩৮ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫.১৭ টাকা।
প্রতিষ্ঠানটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.




























Recent Comments