
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৬ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি ছিল ১৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৬৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments