ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬১ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ২৬ পয়সা। গত বছরের একই সময় এনএভি ছিল ২৫ টাকা ১৫ পয়সা।
আগামী ১২ মে, ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments