
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পরিচালনা পর্ষদ ব্যাংকটির নাম ‘প্রাইম ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘প্রাইম ব্যাংক পিএলসি’ করার প্রস্তাব করলে তা অনুমোদন দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
উল্লেখ্য, আগামীকাল ২৯ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments