সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপ্রাইম ব্যাংকের সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করলো ওপাস টেকনোলোজি
spot_img
spot_img

প্রাইম ব্যাংকের সাথে পেরোল ব্যাংকিং চুক্তি করলো ওপাস টেকনোলোজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে ওপাস টেকনোলোজি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, ওপাস টেকনোলোজি লিমিটেডে-এর কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ উপভোগ করতে পারবেন। পাশাপাশিম করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ওপাস টেকনোলোজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ ও ব্যাংকের হেড অব বাসাবো ব্রাঞ্চ সাবিনা ইয়াসমিন এবং ওপাস টেকনোলোজি লিমিটেডের এজিএম (ফাইন্যান্স এ্যান্ড অপারেশন) রাশেদুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments