ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ৯৯ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে একত্রিত ইপিএস আয় ছিলো ৬ টাকা ২৮ পয়সা।
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৮৮ টাকা ৭২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments