সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রাপ্তবয়স্কদের জন্য জয়ার নতুন ছবি: “পেয়ারার সুবাস”
spot_img
spot_img

প্রাপ্তবয়স্কদের জন্য জয়ার নতুন ছবি: “পেয়ারার সুবাস”

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নির্মাণ শুরুর আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ছবি “পেয়ারার সুবাস”। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে সিনেমাটির শুটিং শেষ হয় চার বছর আগে। জয়া আহসান অভিনীত এ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য বলে জানিয়েছেন পরিচালক।

আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ছবিটি কেন প্রাপ্তবয়স্কদের জন্য জানতে চাইলে পরিচালক নুরুল আলম আতিক বলেন, “ছবিটির বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য হওয়ায় আমরা বাচ্চাদের সিনেমা হলে আসতে বারণ করছি। আমার ধারণা, প্রাপ্তবয়স্ক এবং সাধারণ দর্শকেরা ‘পেয়ারার সুবাস’ দেখলে খুবই পছন্দ করবেন।

তিনি বলেন, “আমরা তো তেমন গন্ধের ছবি দেখি না। পেয়ারার সুবাস-এ ঘ্রাণ হলও ট্রিগার পয়েন্ট। এটা শরীরের ঘ্রাণ। সুগন্ধি হতে পারে আবার দুর্গন্ধও হতে পারে। সুগন্ধের সঙ্গে প্রকৃতির একটি অদ্ভুত কারবার আছে। বিপরীত লিঙ্গের যাদের প্রাণ আছে, তারা ঘ্রাণ থেকে জোড়া বাঁধে। ‘পেয়ারার সুবাস’ ঘ্রাণ থেকে বিস্তৃতি লাভ করে। এ কারণে পেয়ারা নামের একটি মেয়ে ও গন্ধের তাড়নার জীবনে সম্পর্কগুলো অবস্থান দেখানো হচ্ছে এতে।

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী সুষমা সরকার সংবাদ সম্মেলনে বলেন, “ভালোবাসাহীন ভালোবাসার গল্প এটি। এখানে আমি যে চরিত্রটি করেছি, সেটা আমার জন্য নতুন। দর্শক সিনেমা হলে গিয়ে দেখলে আমাদের সার্থকতা আসবে।

“পেয়ারার সুবাস” সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, “আমি ছবিটি নিয়ে বলতে পারি, এটা একটা দুর্ধর্ষ ছবি। আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে।

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে শেষ হয় এর চিত্রায়ন। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে লেগে যায় আরও তিন বছর। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে বাংলাদেশের সিনেমা “পেয়ারার সুবাস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments