ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি কর্তৃপক্ষ তাদের পাবলিক অফারের ‘প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড’-এর নবম অর্ধবার্ষিক কুপন পরিশোধসংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ডটির নবম অর্ধবার্ষিক মেয়াদের কুপন হিসাব করা হবে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য। এ কুপন প্রাপ্যতার যোগ্যতা নির্ধারণে বন্ডের ট্রাস্টি বোর্ড আগামী ২৫ জুন ২০২৬ তারিখকে রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করেছে।
ঘোষণা অনুযায়ী, রেকর্ড ডেটের দিন ডিপোজিটরি রেজিস্টারে যেসব বিনিয়োগকারী বা বন্ডধারীর নাম অন্তর্ভুক্ত থাকবে, তারাই কুপন পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
তবে বন্ডের শর্তানুযায়ী, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য কোনো কুপন পরিশোধ করা হবে না। কারণ, সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের বিতরণযোগ্য আয় (ডিস্ট্রিবিউটেবল আইটেম) বা রিটেইনড আর্নিংস না থাকায় কুপন প্রদানের সুযোগ তৈরি হয়নি।
ফলে রেকর্ড ডেটে নাম থাকা সত্ত্বেও উল্লিখিত অর্ধবার্ষিক মেয়াদের জন্য বন্ডধারীরা কোনো কুপন সুবিধা পাবেন না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments