বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রেমিকাকে অনুসরণ করছে না বিজয়: দুশ্চিন্তায় রাশমিকা
spot_img
spot_img

প্রেমিকাকে অনুসরণ করছে না বিজয়: দুশ্চিন্তায় রাশমিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকাকে আর অনুসরণ করছেন না তাঁর প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এ খবর চাউর হতেই নড়ে বসেছেন দুই তারকার অনুরাগীরা। হঠাৎ এমন কী হলো যে প্রেম ভেঙে খানখান! প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে।

বিষয়টি নিয়ে রাশমিকা যে দুশ্চিন্তায় আছেন, তার আভাস পাওয়া গেছে ঘনিষ্ঠজনের কাছে। ভারতীয় সংবাদমাধ্যমে আনন্দবাজার জানিয়েছে, রোববার সকালে আচমকা সংবাদমাধ্যমের চোখ যায় বিজয় দেবরকোন্ডার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তারা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাদের মধ্যে রাশমিকা নেই! সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। অথচ দিন কয়েক আগেও কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

এমনকি নতুন বছরের শুরুতেও দেবরকোন্ডা সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ‘সিঙ্গেল’ নন। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানেও বিজয় ও রাশমিকার দুই পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। সেসবই কি তা হলে মিথ্যা? এ প্রশ্নই এখন অনেকের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments