ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস ডিভিডেন্ড ইস্যু করা যায় না। বোনাস ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
কোম্পানিটির ঘোষণাকৃত ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ডের প্রস্তাব কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এর প্রেক্ষিতে বোনাস শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে ৫ শতাংশ হলো বোনাস ডিভিডেন্ড।
আলোচিত বোনাস ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য আগামী ২১ ডিসেম্বর, ২০২২ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments