মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যফরিদপুর ব্রিজ নির্মাণকালে মাটিচাপায় নিহত ৩ শ্রমিক
spot_img
spot_img

ফরিদপুর ব্রিজ নির্মাণকালে মাটিচাপায় নিহত ৩ শ্রমিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফরিদপুরের সদরপুরে একটি ব্রিজের নির্মাণাকালে  মাটি ধসে নিহত হয়েছেন তিনজন শ্রমিক। বুধবার ৩১ মে দুপুর ১২টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় জমাদ্দার খালের ওপর নির্মাণাধীন ব্রিজের মাটি ধসে এ ঘটনা ঘটে। সদরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফরিদপুরের কোতয়ালী থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই থানার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁর ছেলে জাবেদ খাঁ (২৩)।

আহতরা হলেন ফরিদপুরের কোতয়ালী থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার দৈনিক বাংলাকে বলেন, সদরপুরের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি ব্রিজের নির্মাণকাজ চলাকালে পাশের রাস্তার মাটি শ্রমিকদের ওপর ধসে পড়ে। এসময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অপর চার শ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments