ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমামের প্রভাবে সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরে ৩১ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ মো. জাহাঙ্গীর আলম।
এর আগে রোববার (২৬ মে) রাত ৯টা থেকে উপকূল অতিক্রম শুরু করে রিমাল। এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, ফরিদপুরে সোমবার ভোর রাত থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা ঝড়ো বাতাস।
তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রিমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ফরিদপুর জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শ্রমিকদের দেখা গেছে বৃষ্টির মধ্যেও কাজের খোঁজে বেরিয়েছেন। এছাড়া ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চাকরিজীবীদের অফিস করতেও দেখা গেছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার জানান, রিমেলের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ এবং সড়ক বিভাগকে সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব নির্বাহী অফিসাররা নিজ নিজ উপজেলার সব পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখতে ও যেকোনো দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments