বৃহস্পতিবার, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ দশমিক ৫ শতাংশ এবং উদ্যোক্তা-পরিচালকদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর পুরোটাই নগদ ডিভিডেন্ড।

বুধবার (০৭ অক্টোবর) ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ১৮ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬৭ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরে এটি ছিল ১৪ টাকা ৬৫ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments