বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফাইনালে খেলতে বাংলাদেশের যে সমীকরণ
spot_img
spot_img

ফাইনালে খেলতে বাংলাদেশের যে সমীকরণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুপার ফোরে টানা দুই হারে এশিয়া কাপ থেকে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেলেও কাগজে-কলমে এখনো টিকে আছে বাংলাদেশ। টাইগারদের হাতে আছে এক ম্যাচ, ভারতের বিপক্ষে। সমীকরণ ঠিক রাখতে চাইলে এই ম্যাচ জিততেই হবে সাকিব বাহিনীকে।

তবে শুধু জিতলেই হবে না, বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। আজকে রিজার্ভ ডেতে পাকিস্তান যদি ভারতের সঙ্গে বড় ব্যবধানে জয়লাভ করে, পরে ভারত যদি শ্রীলঙ্কাকে হারায়। তাহলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারালে ফাইনালে যেতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানকেও শ্রীলঙ্কাকে হারাতে হবে।

আর যদি বৃষ্টিতে খেলা না হয়, তবে বাংলাদেশের সেই সম্ভাবনা শেষ হয়ে যাবে। কারণ ভারত ও পাকিস্তান সমান ১টি করে পয়েন্ট পাবে। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে ৩। শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে। আর ভারত পাবে ১ পয়েন্ট।

এরপর আগামীকাল ভারত-শ্রীলঙ্কা ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে তবে তাদের পয়েন্ট হবে ৪ আর ভারত জিতলে তাদের হবে ৩। সে বিবেচনায় ভারতকে হারালেও ২ পয়েন্টর বেশি সংগ্রহ করতে পারবে না বাংলাদেশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments