শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাফাইনালের আগে সুপার ওভার রোমাঞ্চ
spot_img
spot_img

ফাইনালের আগে সুপার ওভার রোমাঞ্চ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফাইনালের আগে `আরেক ফাইনালের’ দেখা পেল এশিয়া কাপ। নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমে ভারত ও শ্রীলংকার লড়াই এমন নাটকীয়তায় পরিণত হবে তা কেও ভাবতেও পারেনি।

দুই শতাধিক রানের ম্যাচেও বিজয়ী দলের নিষ্পত্তি হয়নি। ম্যাচ টাই, গড়ায় সুপার ওভারে। সেখানে শ্রীলংকা স্রেফ দর্শক। ভারত শেষটা রাঙিয়ে অপরাজিত দল হিসেবে ফাইনালের মঞ্চে। রোববার দুবাইতেই ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

দুবাইয়ে শুক্রবার আগে ব্যাটিংয়ে নেমে ভারত ৫ উইকেটে ২০২ রান করে। এই প্রতিযোগিতাই এখন পর্যন্ত যা সর্বোচ্চ। জবাবে শ্রীলংকা শেষ ওভারে ১২ রানের লক্ষ্য তাড়ায় তুলতে পারে ১১ রান। রুদ্ধশ্বাস ম্যাচ নিষ্পত্তি হয়নি সেখানেও।

সুপার ওভারেও জমজমাট লড়াইয়ের আশা ছিল। কিন্তু আর্শদ্বীপের ওভারে ২ রানের বেশি নিতে পারেনি লঙ্কানরা। ৫ বল খেলে কুশল পেরেরা ও দাসুন শানাকা সাজঘরে ফিরে যান। ৩ রানের লক্ষ্য তাড়ায় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই সমীকরণ মিলিয়ে নেন।

ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েও বিজিত দলে থাকতে পারেননি শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি রাঙানো ছিল ৭ চার ও ৬ ছক্কায়। তার ব্যাটে ভর করে শ্রীলংকা জয়ের পথেই ছিল। কিন্তু শেষ ওভারে প্রথম বলে হারসিত রানা তাকে ফেরালে ভারতের ভাগ্যে ম্যাচ ফেরে। পরের গল্পগুলো কেবলই ভারতের। শ্রীলঙ্কাকে আটকে প্রথমে তারা ম্যাচ টাই করে। এরপর জিতে নেয় সুপার ওভার। নিশাঙ্কা পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার পুরস্কার।
নিছক নিয়ম রক্ষার ম্যাচে ভারত দুই পরিবর্তন করে। বুমরাহ ও দুবে বিশ্রাম নেন। আর্শদ্বীপ ও হারসিত রানা দলে আসেন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা তেমন ভালো ছিল না। শুভমান গিল ৪ রানে আউট হন। তবে অভিষেক শর্মাকে থামাতে পারেনি কেউ। বিস্ফোরক ব্যাটসম্যান আজও ব্যাট হাতে দ্যুতি ছড়ান। ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত তার রান ৩০৯।
১২ রানের বেশি করতে পারেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার। তিলক ভর্মা ৪৯ এবং সানজু স্যামসান ৩৯ রান করেন। শেষ দিকে অক্ষর পাটেলের ১৫ বলে ২১ রানে ভারত ২০২ রানের পুঁজি পায়।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমসা ১২ ওভারে ১ উইকেটেই ১৩৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা ও কুশল পেরেরা ১২৭ রানের জুটি গড়েন। ৯ উইকেট হাতে রেখে ৪৮ বলে তাদের দরকার ছিল ৬৯ রান। কিন্তু ওই সমীকরণ তারা মেলাতে পারেনি। আর সুপার ওভারে তো লড়াই জমাতেই পারল না।

এশিয়া কাপের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম ভারত ও পাকিস্তান ফাইনাল খেলবে। বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা পাকিস্তান নিশ্চিতভাবে আত্মবিশ্বাস পেয়েছে। অপরাজিত দল হিসেবে ভারত এখনো হট ফেভারিট। ফাইনাল পাকিস্তান ভারতের সামনে দাড়াতে পারবে তো?

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments