ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তিনটি সম্পত্তি বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি রাজশাহীর চাঁদপুর বোয়লিয়ায় ২২.৫০ ডেসিমেল জয়গা বিক্রি করবে। এটি ১৯ তলা বিশিষ্ট ৩টি বেসমেন্টসহ একটি নির্মাণাধীন ভবন। এই জায়গার মূল্য ১০৬ কোটি টাকা। কোম্পানিটি বগুড়ার সদরে ২৪.৮৭ ডেসিমেল জমি বেচবে। এই জমির মূল্য ১৫ কোটি ৫ লাখ টাকা। এবং মুন্সিগঞ্জে ৩০ ডেসিমেল জমি বেচবে। এই জমির মূল্য ২ কোটি ২৮ লাখ টাকা।
উল্লেখ্য, কোম্পানির জমি বিক্রির সিদ্ধান্ত ইতোমধ্যে আইডিআরএ থেকে অনুমোদন নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments