
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ডিএসই-কে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ৫ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।
কোম্পানিটির গত ১ সেপ্টেম্বর, ২০২৪ শেয়ার দর ছিল ৪৫ টাকা ৮০ পয়সা। ৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৪৮ টাকা ৮০ পয়সায় উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments