ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অনিয়মের দায়ে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ খালেক ও তার স্ত্রী ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক রুবাইয়াত খালেদকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ কমিশনের ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির তথ্যমতে, ঘোষণা ছাড়াই এম এ খালেক ও তার স্ত্রী রুবাইয়াত খালেদ যথাক্রমে ৩২ লাখ ৮১ হাজার ২৬৬ টি এবং ২ লাখ ৬ হাজার ৭৭৭ টি শেয়ার নিষিদ্ধ সময়ে বিক্রি করেছে। একই সাথে এ সংক্রান্ত কর পরিশােধ করেনি।
এর মাধ্যমে বিএসইসি ও ডিএসই আইন লঙ্ঘন করেছে। আইন লংঘনের জন্য কমিশন এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সাথে, জরিমানা আদায় না হওয়া পর্যন্ত উভয়ের বিও হিসাব জব্দ করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments