
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির ইপিএসে ব্যাপক পতন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.৭৪ টাকা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১.২৪ টাকা। একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০.১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments