শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফার্স্টলিডের বিষয়ে ১৫ দিনের মধ্যে বিএসইসিকে অবহিতের নির্দেশ
spot_img
spot_img

ফার্স্টলিডের বিষয়ে ১৫ দিনের মধ্যে বিএসইসিকে অবহিতের নির্দেশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জরিমানা পরিশোধ এবং গ্রাহকের পাওনা নিস্পত্তি না করায় ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিধি মোতাবেক গৃহীতব্য পরবর্তী পদক্ষেপ আগামী ১৫ দিনের মধ্যে অবহিত করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (১৮ আগস্ট) বিএসইসির ৭৮৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্যমতে, আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিধি মোতাবেক পরবর্তী পদক্ষেপ সমূহ কমিশনকে অবহিত করবে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফার্স্টলিড সিকিউরিটিজের স্টক ব্রোকার/স্টক ডিলার হিসেবে নিবন্ধন সনদের কার্যকারিতা স্থগিত থাকবে।

এছাড়াও আজকের সভায় ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টের গ্রাহক তারিকুল হাকিম খানের তিন লাখ ২০ হাজার টাকা পাওনা সংক্রান্ত অভিযোগ ডিএসইকে আগামী ৯০ দিনের মধ্যে নিস্পত্তিপূর্বক কমিশনকে অবহিত করতে বলেছে।

উল্লেখ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে একাধিক ব্যাংকে সমন্বিত গ্রাহক হিসাব খোলা, এই হিসাব থেকে ডিলার অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে গত বছর বিএসইসি প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি গ্রাহকদের টাকা পরিশোধেরও নির্দেশ দেয়। কিন্তু ওই নির্দেশ পরিপালিত না হওয়ায় আজ প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments