রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়: সৌদি
spot_img
spot_img

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়: সৌদি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। বুধবার উপদেষ্টা শুরা কাউন্সিলের বার্ষিক ভাষণে তিনি এ কথা বলেছেন।

যুবরাজ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ‘ইসরায়েলের দখলদারিত্বের অপরাধ’ এর তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার অক্লান্ত পরিশ্রম বন্ধ করবে না এবং আমরা নিশ্চিত করছি যে এটি ছাড়া সৌদি আরব ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।

গত বছর কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। আর এই পরিকল্পনায় সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলার পর মার্কিন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি একরকম স্থবির হয়ে গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments