শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের অধোগতিতে পুঁজিবাজার
spot_img
spot_img

ফের অধোগতিতে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ৬ জুলাই সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশির ভাগ শেয়ার দর এবং দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৩০.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৬৬.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৮৯.১৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০২.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৯৯.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮ টির, কমেছে ২১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১২ লাখ ৫ হাজার ২৭২টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৫৭৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৯৫ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২৫.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৭২.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮৯.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩০১.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ১৬০ টির, কমেছিলো ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিলো। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৪৫টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৫৩৯ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৯৬০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৩ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৫.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭৫৪.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৮ টির, কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬১ লাখ ৯ হাজার ৭৯৭ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ৪০ কোটি ৪১ লাখ ২০ হাজার ৪৬২ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৩ কোটি ৮০ লাখ ১০ হাজার ৬৬৫ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments