বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ০৯ নভেম্বর সপ্তাহের চর্তুথ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এছাড়া দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৮.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, ৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ৩৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫০.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬.১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩১.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, কমেছে ১০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৭৪ লাখ ১২ হাজার ২৯৭টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ৮৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৪ শতাংশ বা ৮.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৮৪.১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৯৬.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ২৪২.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৮ টির, কমে ৭৪ টির এবং অপরিবর্তিত রয় ২২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৭৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ২৭৮টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ৫৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৭৫ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৩ শতাংশ বা ১৫৫.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭৪৩.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২৫ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ২৫৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ৩ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৪০ লাখ ৬ হাজার ৭৪৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments