বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণফের পতনে পুঁজিবাজার: লেনদেন কমছে
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার: লেনদেন কমছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা তিন কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচকের পতন হচ্ছে। দৈনিক লেনদেনও ধারাবাহিকভাবে কমছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯.০৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫০.২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৫.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৮৩ লাখ ৭২ টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২.১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫২.১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৪.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৯ কোটি ৩১ লাখ ২৮৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ২.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬০৩.৫৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৪ শতাংশ বা ২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৪.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ ৪৪ হাজার ৯৪২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১৭ কোটি ৬৩ লাখ ১১ হাজার ৯৮৫ টাকা। গতকালকের তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৯২ লাখ ৬৭ হাজার ৬৪৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments