সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদফের পতনে পুঁজিবাজার: হতাশ বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ফের পতনে পুঁজিবাজার: হতাশ বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে কমেছে অধিকাংশ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনের পরিমান আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দিন শেষে আজ ২৩.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৩.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৩.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১১.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ২৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার ৫১৭ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ৪৭৩ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ৯.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭৯.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪৭.৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯১২.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৯৫ টির, কমেছিল ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৯.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৪৩ লাখ ৫৮ হাজার ৮৯৪ টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ২০৪ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ৬৫ লাখ ১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৫ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৩৮.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৭৩.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭ টির, কমেছে ৮২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৬৭৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments